



খেলার মাঠের সবুজ ঘাস আর গ্যালারির গর্জন ছাপিয়ে সবসময়ই কিছু গল্প আড়ালে থেকে যায়— যা কখনও অদ্ভুত, কখনও রোমাঞ্চকর, আবার কখনও চরম হাসির। স্পোর্টসের দুনিয়া শুধু ট্রফি জয় বা স্কোরের খতিয়ান নয়, এটি আসলে রক্তমাংসের মানুষের আবেগ, জেদ আর কিছু অবিশ্বাস্য মুহূর্তের কোলাজ। টেনিসের মক্কা উইম্বলডনের অভিজাত ঘাসের কোর্টে স্ট্রবেরি আর ক্রিমের সুবাসের আড়ালে লুকিয়ে থাকা কোনো অদ্ভুত নিয়ম বা খেলোয়াড়ের অন্ধবিশ্বাস আপনাকে যেমন চমকে দেবে, তেমনই ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ‘এল ক্লাসিকো’ কিংবা কলকাতার চিরকালীন আবেগ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ‘বড় ম্যাচ’-এর মাঠ ও মাঠের বাইরের চিরন্তন লড়াইয়ের এমন কিছু অজানা মজার কিস্সা এখানে রয়েছে, যা ফুটবলপ্রেমীদের নস্টালজিক করে তুলবে।
রোমাঞ্চের পারদ চড়তে থাকে বরফঢাকা আইস হকির রিংক থেকে শুরু করে বডি বিল্ডিংয়ের স্টেজের নেপথ্য গল্পে। ক্রিকেটের বাইশ গজে টেস্ট ম্যাচের পাঁচ দিনের স্নায়ুযুদ্ধ আর ওয়ানডে ক্রিকেটের শেষ বলের শ্বাসরুদ্ধকর উত্তেজনার মাঝে লুকিয়ে থাকা কিছু ঘটনা ক্রিকেট ভক্তদের নতুন আনন্দ দেয় আজও, আর সেই সাথে থাকছে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে হ্যাটট্রিক করে রাতারাতি বিশ্বজয়ী নায়ক বনে যাওয়া ফুটবলারদের জীবনের এমন কিছু অবিশ্বাস্য মোড়, যা রূপকথাকেও হার মানায়।
-------------------
অফ দ্য রেকর্ড
অচেনা খেলার দুনিয়া
ড. কৌশিক চট্টোপাধ্যায়
৩০০.০০